
রাজস্থলীতে ১৫০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
নিজস্ব প্রতিরোধকঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়াড়ের ইসলামপুর বাজারে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারকে (৪০) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় যুবসমাজ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর বাজারে প্রকাশ্যে খুচরা ক্রেতাদের কাছে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় তাকে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫০ গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৫০০ টাকা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান,আব্দুল সাত্তার দীর্ঘদিন ধরে ইসলামপুর ও আশপাশের এলাকায় অবাধে মাদক সরবরাহ করে আসছিল। ইসলামপুর যুব সমাজের প্রতিনিধি মোঃবাদশা মামুন বলেন সাত্তারের কারণে আমাদের এলাকার উঠতি বয়সের যুবকরা মাদকের মরণনেশায় জড়িয়ে পড়ছে। এলাকার সামাজিক পরিবেশ রক্ষা ও মাদকের বিস্তার রুখতেই আমরা তাকে ধাওয়া দিয়ে আটক করি। পরে তাকে প্রথমে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ক্যাম্প কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।”
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, “স্থানীয় যুবসমাজের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

