প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছেন, দাবি মার্কিন সিনেটরের

স্বাধীন কণ্ঠ ( যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি চরম উদ্বেগে রয়েছেন।
মারফি সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং এ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে সমালোচনা বাড়ছে।তিনি অভিযোগ করেন, ট্রাম্পের যুদ্ধ পরিচালনার কৌশল ব্যর্থ হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান সরকার হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো “ধ্বংস করে দেওয়া হবে”।
মারফি এর আগেও এই সামরিক অভিযানকে “ট্রাম্পের উন্মাদ যুদ্ধ” হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছিলেন যে, জ্বালানির দামের তীব্র বৃদ্ধির কারণে এর প্রভাব এখন পুরো মার্কিন অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *