সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা,স্বামী পলাতক।

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা,স্বামী পলাতক।

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা,স্বামী পলাতক।
স্বাধীন কণ্ঠ ( নিজস্ব প্রতিবেদক)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম অনিকা খাতুন ফারহানা (২৪)। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার নলছটি গ্রামের কালাচাঁনের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়,প্রায় ৯ বছর আগে ফারহানার সঙ্গে সোনারগাঁয়ের সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই সাগর বিদেশ যাওয়ার জন্য স্ত্রীর কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করে এবং এ নিয়ে প্রায়ই নির্যাতন চালাত। পরে ওই টাকা দেওয়া হলে সাগর বিদেশে যায় এবং কয়েক মাস পর দেশে ফিরে আসে।
দেশে ফিরে আবারও শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত দুই লাখ টাকা দাবি করে ফারহানার ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঈদের রাতেও তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়।
রবিবার সকালে ফারহানার ননদ তার পরিবারকে ফোন করে অসুস্থতার খবর জানায়। পরে পরিবারের সদস্যরা এসে তাকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার ওসি মো.মহিববুল্লাহ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *