বগুড়ার শাজাহানপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে জার্মানি তৈরি অস্ত্র উদ্ধার।

বগুড়ার শাজাহানপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে জার্মানি তৈরি অস্ত্র উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি জার্মানিত তৈরি অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম।
মঙ্গলবার (আজ) রাত ৮. ৪০মিনিটে দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাজ্জাদ হোসেন (২৭), পিতা আহাদ আলীর বাড়ির পাশের একটি ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *