দাউদকান্দিতে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত

দাউদকান্দিতে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত

দাউদকান্দিতে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত

স্বাধীন কণ্ঠ (নিজস্ব প্রতিবেদক) নিউজ পোর্টাল
আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ১৪ মার্চ বিকেলে দাউদকান্দিতে গোমতী, মেঘনা, কাঁঠালিয়া নদীর মোহনায় ইন্জিন চালিত নৌকায় বিশ জনের একটি দল নদী পর্যবেক্ষণ এবং
নদীর শরীর স্বাস্থ্য পর্যালোচনা করে। নদী বিষয়ক আলোচনার শেষে ইফতারের আয়োজন করা। বাপা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা কবি মোঃ আলী আশরাফ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ত করেন নদী বিশেষজ্ঞ কাজী মোস্তফা কামাল।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় পরিষদের সদস্য, জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি মতিন সৈকত। তিনি বলেন ‘সরকার কে উদ্যোগ নিতে হবে খাল-নদীর সীমানা চিহ্নিত করে বিলবোর্ড, সাইনবোর্ডে নদীর উৎস, উৎপত্তি, পতনমুখ, দৈর্ঘ্য, প্রস্থ্য, গভীরতা এবং মানচিত্র উল্লেখ করে প্রদর্শনীর ব্যবস্থার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।
এডভোকেট রাসেল রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা কবি খন্দকার আল-মামুন, উপদেষ্টা,
অধূমপায়ী ফোরাম অফ এর সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান, কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা নিবাস ঘোষ, প্রভাষক মোঃ অহিদুর রহমান, প্রভাষক মোঃ সোহেল রানা, পল্লী চিকিৎসক মাইদুল ইসলাম, শিক্ষক মোঃ আমিনুল হক, শিক্ষক মোঃ বশির প্রধান, ব্যাবসায়ী মোঃ আলমগীর হোসেন, সমাজকর্মী মোঃ জীবন তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল প্রমুখ। উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ মজুন পারভেজ।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *