রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১

জাহিদুর (স্টাফ রিপোর্টার) স্বাধীন কণ্ঠ
রাজবাড়ীতে আলু ভর্তি ট্রাক উল্টে সজীব হোসেন নামে ২৩ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন নিহত হন।
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *