বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ
(দিনাজপুর) স্বাধীন কণ্ঠ, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুরি ইউনিয়নের ভোগডোমা গ্রামের একটি শালবাগান থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লিচু ভাঙতে গিয়ে ভোগডোমা শালবাগানে রাসেল রানাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণও দেখা গেছে। নিহত রাসেল রানা ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *