ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার: মালিকের মুখে হাসি।

ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার: মালিকের মুখে হাসি।

ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার: মালিকের মুখে হাসি।
পারভেজ বাঙালী।
চট্টগ্রাম প্রতিনিধি (স্বাধীন কন্ঠ)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের দ্রুত ও কার্যকর তৎপরতায় হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, একটি মূল্যবান ল্যাপটপ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব গুরুত্বপূর্ণ মালামাল ইতিমধ্যেই প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে মোঃ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি খুলশী থানাধীন দামপাড়া বাস কাউন্টার এলাকায় তাঁর ব্যবহৃত দুটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ হারিয়ে ফেলেন। মালামাল হারিয়ে যাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তিনি উক্ত জিডির কপিসহ ডিবি (উত্তর) বিভাগের শরণাপন্ন হন।গুরুত্বপূর্ণ এই মালামাল উদ্ধারে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মহোদয়ের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে ডিবি। ডিবি উত্তর বিভাগের টিম-৩৪ এর এসআই মোঃ মহিউদ্দিন রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিখুঁত অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, ল্যাপটপ এবং ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।অতি দ্রুততম সময়ের মধ্যে নিজের হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জিডিকারী মোঃ শহিদুল ইসলাম। তিনি উদ্ধার অভিযানে নিয়োজিত সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিএমপির ডিবি পুলিশের এই তাৎক্ষণিক ও সফল অভিযান স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *