মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ
ডেস্ক রিপোর্ট (স্বাধীন কন্ঠ)
রাজধানীর মিরপুরে সরকারি জমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছে প্রশাসন। বুধবার (২০ মে) সকালে অভিযান চালাতে গেলে স্থানীয়দের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় পুলিশ। পরে বিকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ ম্যাজিস্ট্রেট নতুন করে উচ্ছেদ অভিযান গেলে আবারও বাধার মুখে পড়ে। প্রতিবেদন লেখার সময় বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝেই উচ্ছেদ অভিযান চলছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত সরকারি জায়গা ও মিরপুরের সেকশন-১, ব্লক-এ এর পুনর্বাসন জোনের ৩ নম্বর রোডের উপর থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদে বুধবার সকাল নয়টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনের লোকজন উপস্থিত হওয়ার পর স্থানীরা তাদের ওপর চড়াও হয়। উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখান থেকে ফিরে যান। পরে পুলিশ সদস্যের ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে স্থান ত্যাগ করেন।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *