গ্যাস সংযোগের দাবিতে কুটুম্বপুরের এলাকা বাসির  মানববন্ধন
Oplus_131072

গ্যাস সংযোগের দাবিতে কুটুম্বপুরের এলাকা বাসির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধ ( স্বাধীন কণ্ঠ)

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। বুধবার সকালে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “গ্যাস নিয়ে কষ্টের দিন শেষ হোক, ঘরে ঘরে গ্যাস পৌঁছাক”— এই প্রত্যাশা থেকেই সাধারণ মানুষ আজ রাজপথে নেমেছে। তারা অভিযোগ করেন, কুটুম্বপুর এলাকা থেকে প্রায় ৪০ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ করা হলেও মাধাইয়া ইউনিয়নসহ আশপাশের বহু এলাকায় এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি। ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকাতেই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বক্তারা আরও বলেন, গ্যাস সংযোগ না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন নানা কাজে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বিকল্প জ্বালানির অতিরিক্ত ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।
এসময় এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে নতুন গ্যাস সংযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, আহ্বায়ক কমিটির মো. অলিউল্লাহ কোম্পানী, মাওলানা মতিউর রহমান ফরাজি,
যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, আয়েত আলী মোল্লা, মো. এরশাদুল হক, মো. খায়ের মৃধা, সোহেল বিন রাজ্জাক, শাহজাহান মোল্লা, রুহুল আমিন, মিজানুর রহমান এবং সদস্য সচিব কে এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *