দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হামলাকারী আটক

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হামলাকারী আটক

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হামলাকারী আটক

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: স্বাধীন কণ্ঠ
আল রোকন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা মসজিদ মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তনয় ঘোষ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী সাহিন আলম বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
​স্থানীয় সূত্রে জানা যায়, আজ মডেল থানা মসজিদ মার্কেটের ব্যবসায়ী সাহিন আলম বাবু ও তনয় ঘোষের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাহিন আলম বাবু চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তনয় ঘোষকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
​ছুরিকাঘাতে তনয় গুরুতর আহত হলে বাজারে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
​এদিকে ঘটনার পরপরই বাজারের অন্য ব্যবসায়ী ও স্থানীয় জনতা হামলাকারী সাহিন আলম বাবুকে শক্ত হাতে আটক করে। পরে তাকে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
​পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *