দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: স্বাধীন কণ্ঠ
আল রোকন
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা মসজিদ মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তনয় ঘোষ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী সাহিন আলম বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মডেল থানা মসজিদ মার্কেটের ব্যবসায়ী সাহিন আলম বাবু ও তনয় ঘোষের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাহিন আলম বাবু চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তনয় ঘোষকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
ছুরিকাঘাতে তনয় গুরুতর আহত হলে বাজারে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পরপরই বাজারের অন্য ব্যবসায়ী ও স্থানীয় জনতা হামলাকারী সাহিন আলম বাবুকে শক্ত হাতে আটক করে। পরে তাকে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।