মালয়েশিয়ায় বসবাস রত প্রবাসী দের সর্তক বার্তা দিলেন  হাইকমিশনার

মালয়েশিয়ায় বসবাস রত প্রবাসী দের সর্তক বার্তা দিলেন হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

বিষয়টি জানতে পেরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা নিতে আসা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করেন। এসব নথি দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।

হাইকমিশনের পক্ষ থেকে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিকে দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *