কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৭৮ পিস ইয়াবা, ৫৪কেজি গাঁজা , ৬৩০লিটার দেশীয় মদ এবং ৪৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধারসহ সর্বমোট ৯০ জন গ্রেফতার।

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের তত্ত্বাবধানে গত ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৩৭টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরিচালিত এসব অভিযানে ৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট ৫৪কেজি গাঁজা , ৬৩০লিটার দেশীয় মদ এবং ৪৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধারসহ সর্বমোট ৯০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *