
দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা চালক হত্যার মূল আসামি সহ অটোরিকশা উদ্ধার
প্রেস রিলিজ: (স্বাধীন কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল)
দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে এপ্রিল /২৬ মাসে হত্যা করে অটোরিক্সা ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্ত প্রাপ্ত ০৩ জন আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার——–
গত ২২/০৪/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় হইতে ২৩/০৪/২০২৬ তারিখ বেলা অনুমান ০১.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর ইউপিস্থ রামনগর ব্রীজ হইতে বিবাদীগন ভিকটিম রিফাত(১৪) কে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোঃ সুমি আক্তার(৪২) বাদী হয়ে এজাহার দায়ের করিলে দাউদকান্দি মডেল থানার মামলা দাউদকান্দি মডেল থানার মামলা নং- ৩৬, তারিখ- ২৪/০৪/২০২৬ইং, ধারা- ৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড হয়। পরবর্তীতে জনাব মোঃ সাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা সাহেবের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ১৯/০৭/২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্স পৌরসভা এলাকা ও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জুলাই ২০২৬ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় হত্যা ও ছিনতাই মামলার মূল আসামী 01। মোঃ শাহজালাল মুন্সী প্রকাশ জালাল(৩৬), পিতা- মৃত ফজলুল হক মুন্সী, মাতা- জাহানারা বেগম, সাং- বনকুট মুন্সীবাড়ী, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা।০২। মোঃ সুমন মিয়া(৩৫), পিত- মৃত সিরাজ মিয়া, মাতা- রৌশন আরা বেগম, সাং- কুচাইতলী, সাববাড়ী, ৩নং ওয়ার্ড, জগন্নাথপুর ইউপি,০৩। মোঃ সোহেল মিয়া(৩১), পিতা- মৃত আবু মিয়া, মাতা- মোছাঃ জলেখা খাতুন, সাং- কুচাইতলী, পূর্বপাড়া মাষ্টার বাড়ী, ৩নং ওয়ার্ড, জগন্নাথপুরইউপি, উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। গ্রেফতার করেন এবং ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করেন।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

