
৪কেজি গাঁজা সহ এক নারী ও পরোয়ানা ভুক্ত তিনজন কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ
দাউদকান্দি মডেল থানার,প্রেস রিলিজঃ স্বাধীন কণ্ঠ
(অনলাইন নিউজ পোর্টাল)
তারিখ-১৮.০৭.২০২৬খ্রি. কুমিল্লা দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী, সিআর সাজা পরোয়াভূক্ত আসামী ০১ জন, জিআর পরোয়ানাভূক্ত আসামী ০১ জন ও সিআর পরোয়ানাভূক্ত আসামী ০১ জন সহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার।
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি করাকালে ১৭ জুলাই ২০২৬ তারিখ রাত ১৯.২০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ দক্ষিন সতানন্দি সাকিনে দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ০৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন এবং আসামী ১. আকলিমা খাতুন (২৯), পিতা: মান্নান মোল্লা,স্বামী: জামাল খান, মাতা: মৃত জাকিয়া বেগম, সাং- চর-লক্ষীবর্ধন,ইউনিয়ন-দূর্গাপাশা, ওয়ার্ড নং-০৯) , থানা- বাকেরগঞ্জ, জেলা -বরিশাল, বর্তমান: (সাং-বাসা নং-২৫/এ, লালকুঠি ১ম কলোনী) , থানা- দারুস সালাম, জেলা -ঢাকা, কে গ্রেফতার করেন।
এএসআই(নিরস্ত্র)/সঞ্জয় সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৮/০৭/২০২৬ তারিখ রাত্রীবেলা পৌরসভা এলাকা হইতে সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী 01। শিখা আক্তার, C/O- আবুল হোসেন, সাং- নুরপুর চকের বাড়ী, থানা- দাউদকান্দি, জেলা –কুমিল্লাকে গ্রেফতার করেন।
এএসআই(নিরস্ত্র)/সুজন কান্তি ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৮/০৭/২০২৬ তারিখ রাত্রীবেলা শ্রীকান্দি এলাকা হইতে সিআর পরোয়ানাভূক্ত আসামী 01। মোঃ শাহিন, পিতা- ওয়াহিদুরর রহমান, সাং- শ্রীকান্দি, থানা- দাউদকান্দি, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন।
এএসআই(নিরস্ত্র)/প্রিয়ব্রত ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৮/০৭/২০২৬ তারিখ রাত্রীবেলা জিংলাতলী এলাকা হইতে জিআর পরোয়ানাভূক্ত আসামী 01। মোঃ নাজমুল হাসান(২৩), পিতা- খোকন মিয়া, স্থায়ী: (চান্দের চর (প্রধান বাড়ী), জিংলাতলী ইউপি, ৩নং ওয়ার্ড) , থানা- দাউদকান্দি, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

