পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ। পারভেজ বাঙালী,

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ। পারভেজ বাঙালী,

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ।
পারভেজ বাঙালী,
চট্টগ্রাম প্রতিনিধি ( স্বাধীন কণ্ঠ
চট্টগ্রামের পতেঙ্গায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার (২৯ মে) বিকেলে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আজ শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উক্ত চাইনিজ ঘাট এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ার (ব্র্যান্ড: বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা।জব্দকৃত আলামত:
১১২ ক্যান বিদেশি বিয়ার। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা।নগদ ৬ হাজার২০ টাকা। ৩টি ব্যবহৃত মোবাইল ফোন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তি, জব্দ করা বিদেশি বিয়ার এবং অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জোর দিয়ে বলেন, তরূণ সমাজকে রক্ষা এবং দেশে মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে কোস্ট গার্ডের এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *