
দাউদকান্দির ঝাউতলী গ্রামের ঝাড়ু মিয়া সহ ছেলে -মেয়ের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি করেন এলাকাবাসি
স্বাধীন কণ্ঠ (নিজস্ব প্রতিবেদক)
১৭-০৫-২০২৬ইং- রবিবার দুপুর ১২টার সময়ে দাউদকান্দি উপজেলার, গোয়ালমারি ইউনিয়নের ঝাউ তলি ভূইয়া বাড়ির সামনে জায়গা সম্পত্তির জের ধরে নিরীহ দিনমজুর ঝাড়ু মিয়া সহ তাহার তিন ছেলে ও মেয়ের উপর দেশীয় ধারালো অস্র দিয়ে সম্পত্তির লোভে মেরে ফেলার উদ্দেশ্য এলোপাতাড়ি ভাবে শুধু মাথায় গুরুতর আঘাত করে দাগী সন্ত্রাসী, (১) কামাল, পিতা,মৃতঃ আজগর আলী (২) সোহেল মিয়া, পিতা, আলাউদ্দিন (৩) আলাউদ্দিন, পিতা, মৃতঃ আফাজউদ্দীন (৪)শেখন মিয়া,পিতা,মৃতঃ আফাজউদ্দীন (৫) শিপন মিয়া, পিতা, আলাউদ্দিন (৬) পারভেজ মিয়া, পিতা,কামাল মিয়া, (৭)শাহিনুর বেগম,স্বামী, আলাউদ্দীন (৮) ফাতেমা বেগম, স্বামী কামাল, সর্ব – সাং -ঝাউতলী,
ইউনিয়ন গোয়ালমারী, দাউদকান্দি, কুমিল্লা।
এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায়,১৭-০৫ -২০২৬ইং-রবিবার সন্ধ্যা ০৬টায় স্ব শরীরে উপস্থিত হয়ে থানায় একটি অভিযোগ করে থাকেন মোঃ আরিফ হোসেন। অভিযোগ কারী আনোয়ার হোসেন ও শ্বশুর ঝাড়ু মিয়া সহ এলাকা বাসির দাবি দ্রুত দুষ্কৃতকারী দের গ্রেফতার করে আইনের আওতায় আনার।

