দাউদকান্দিতে পুলিশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৬

দাউদকান্দিতে পুলিশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৬

দাউদকান্দিতে পুলিশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৬
​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:স্বাধীন কন্ঠ
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক সদস্য এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ ও ২০ মে (২০২৬) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আঃ বারী-এর দিকনির্দেশনায় পুলিশের পৃথক টিম এই অভিযান পরিচালনা করে।
​গ্রেপ্তারকৃতরা হলেন:
​নিষিদ্ধ সংগঠনের সদস্য: মোঃ জয়নাল আবেদীন সরকার (৬০), সাং-চাপাতলী। তাকে ইলিয়টগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
​পরোয়ানাভুক্ত (সিআর) আসামি: মোঃ দ্বীন ইসলাম, সাং-পূর্ব পেন্নাই। তাকে আমিরাবাদ মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
​চুরি ও মারামারি মামলার আসামি: মোঃ সাগর আহম্মেদ (২৫), মোঃ শাহীন আহমেদ বাবু (৩৬), মোঃ সাগর (২২) এবং মোঃ ইমরান (১৭)।
​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ও থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *