তরুণকে গাছে বেঁধে ক্যামেরা চালু করে বেধড়ক পিটালো রাজশাহীতে

তরুণকে গাছে বেঁধে ক্যামেরা চালু করে বেধড়ক পিটালো রাজশাহীতে

তরুণকে গাছে বেঁধে ক্যামেরা চালু করে বেধড়ক পিটালো রাজশাহীতে
ডেস্ক রিপোর্ট ( স্বাধীন কণ্ঠ)
রাজশাহী মতিহারে তুষার (১৮) নামে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়েছে। একইসঙ্গে মারধরের সময় ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন মারধরকারীরা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনা ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার (১০ মে) মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তুষার নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রেখে তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ অর্থাৎ, ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন।

ওই ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় আর্তনাদ করতে থাকেন। একপর্যায়ে মারধর থামাতে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু তারপরও মন গলেনি নির্যাতনকারীদের।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরেও এসেছে। ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, কাউকে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া— দুটিই অপরাধ। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *