পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

স্বাধীন কণ্ঠ, জসিম মোল্লা (দাউদকান্দি, কুমিল্লা)
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে ২৫ এপ্রিল শনিবার বিকেলে  দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজারে
পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে আলোচনা সভা, র‍্যালি এবং
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য, লাইফ মেম্বার, কৃষি, পরিবেশ,  সমাজ  উন্নয়ন সংগঠক, চারবার জাতীয় পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পার্সন (এআইপি) অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন এ মূহুর্তে দরকার খাল-নদী সংস্কার। ঐতিহ্যবাহী সুন্দলপুর খালটি বাজারের আবর্জনায় দখলে দূষণে ভরাট হয়ে অস্তিত্ব হারাচ্ছে। শীঘ্রই খালটি পূনঃখনন করে সেচ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি পূনঃখননে দাউদকান্দি এসেছিলেন। সে ঐতিহ্যকে স্বরণ করে হলেও সুন্দলপুর খাল পূনঃখননে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিতে সাবেক মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মহোদয়”র কাছে  দাবি জানাই। সে সাথে কালাডুমুর নদ, খিরাই নদ, মাইথারকান্দি খাল, টামটা- বিটমান খাল  সংস্কারের আবেদন করছি।  সভাপতিত্ব করেন নদী বিশেষজ্ঞ, বাপা উপদেষ্টা কাজী মোস্তফা কামাল। বক্তব্য রাখেন, সোনালী ব্যংকের  সাবেক ব্যাবস্থাপক ও উপদেষ্টা, মোঃ শাহআলম। উপদেষ্টা নিবাস ঘোষ, সাবেক সহকারী সমাজসেবা অফিসার। বাপা সাধারণ সম্পাদক, মোঃ মিজানুর রহমান তালুকদার।  অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা, কবি মোঃ ওয়াহিদুজ্জামান। জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি খন্দকার আল-মামুন। বাপা দাউদকান্দি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক , সাইফুল ইসলাম স্বপন। যুগ্ন-সাধারণ সম্পাদক, এডভোকেট রাসেল রাফি।
নির্বাহী পরিষদ সদস্য, দোল্লাই নওয়াবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক, মোঃ সোহেল রানা,
নির্বাহী পরিষদ সদস্য, জীবন তালুকদার। মোঃ আলমগীর হোসেন। নারী নেত্রী রাজিয়া সুলতানা।
বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ আলমগীর হোসেন। মুক্তবাক সাহিত্য পরিষদের, সাধারণ সম্পাদক, শাকিল সরকার। পরিবেশ কর্মী দীন ইসলাম রাজু প্রমুখ।
স্থানীয় জনগণ এবং  গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *