
কবি জাহানারা মাহবুব স্মরণ সভা অনুষ্ঠিত হয়
স্বাধীন কণ্ঠ (চট্টগ্রাম)
বাংলাদেশ পোয়েটস্ ক্লাব
চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি জাহানারা মাহবুব স্মরণ সভা ২২ এপ্রিল বুধবার ২০২৬ বিকেল ছয়টায় চট্টগ্রামের মেহেদী বাগে সোনার বাংলা ফাউন্ডেশন সভা কক্ষে চট্টগ্রাম জেলা সভাপতি কবি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি সুপ্রিয় কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী সবাই কে দাড়িয়ে কবির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, সবাই সুরা ফাতেহা ও সুরা এখলাস পাঠ করেন এবং সভাপতি কে দোয়া করতে আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন
কবি জাহানারা মাহবুব ছিলেন একজন নিভৃতচারী কবি লেখক, তাঁর মৃত্যুতে আমরা আমাদের একজন একনিষ্ঠ কর্মী কে হারিয়ে গভীর শোকাভিভূত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ বলেন
কবি জাহানারা মাহবুব কে স্মরণ করে আমরা আমাদের লেখনী শক্তি কে কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে এবং সাহিত্য চর্চা কে বেগবান করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন বিশিষ্ট সমাজ চিন্তক নূরুল আলম চৌধুরী, কবি ও প্রকাশক ডাক্তার জান্নাতুল ফেরদৌসী (কৃষ্ণকলি) ও লতিফা মোহাম্মদ।
কবি ডা.জান্নাতুল ফেরদৌসী বলেন যে কবি জাহানারা মাহবুব স্বারক গ্রন্থ বর্ণধারা প্রকাশনা থেকে প্রকাশ করবেন। তাঁর প্রতি সকালের যে ভালোবাসা শ্রদ্ধা স্নেহ এবং তার সকল লেখা পর্যায়ক্রমে সাংগঠনিক ভাবে প্রকাশ করতে সোচ্চার থাকবেন। তিনি আরও বলেন সৃজনশীল সৃষ্টিকর্মের মাধ্যমেই আমাদের কে বাচিঁয়ে রাখতে হবে।
বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাব চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি কবি ও ছড়াকার তালুকদার হালিম, সহ সভাপতি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সহ সভাপতি কবি আব্দুলল্লাহ আল মামুন,
যুগ্ম সাধারণ সম্পাদক কবি মনির উদ্দিন নজরুল,
যুগ্ম সাধারণ সম্পাদক কবি দীপিকা বড়ুয়া,
সাংগঠনিক সম্পাদক কবি আফরোজা খান
যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি নাসরীন আরা
যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি হালিমা চৌধুরী
গবেষণা সম্পাদক কবি নাজমা আকতার
প্রকাশনা সম্পাদক কবি শরীফ নবাব হোসেন,
কবি জাহানারা মাহবুব এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবি পুত্র মাহমুদুর রহমান ও তার
চাচাতো ভাই হানিফ মান্নান।
সভাপতির বক্তব্যে কবি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম বলেন এখন থেকে আমরা প্রতি মাসের প্রথম
শুক্রবারে নিয়মিত ভাবে কবিতা পাঠের আসর আয়োজন করে চট্টগ্রামের নবীন প্রবীণ কবি লেখক দের কে শিল্প সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করতে আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে যোগদান কারী দের কে আন্তরিক অভিনন্দন জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

