গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী একজন  গ্রেফতার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী একজন গ্রেফতার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী একজন গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ (স্বাধীন কণ্ঠ)

​চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

​আজ ১২ এপ্রিল (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে।

​তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:
​চোলাইমদ: ১০ (দশ) লিটার।
​ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১০০ (একশত) লিটার।

​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *