মিরপুর শাহ আলী থানা পুলিশের  বিশেষ অভিযানে ফুট ট্রানেল রেস্টুরেন্টের ভিতর থেকে  অনৈতিক কর্মকান্ডে জড়িত কয়েকজন নারী – পুরুষ কে আটক

মিরপুর শাহ আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ফুট ট্রানেল রেস্টুরেন্টের ভিতর থেকে অনৈতিক কর্মকান্ডে জড়িত কয়েকজন নারী – পুরুষ কে আটক

স্বাধীন কণ্ঠ (নিজস্ব প্রতিনিধি)

রাজধানীর মিরপুর এলাকার চিড়িয়াখানা রোডে অবস্থিত ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ফুট ট্রানেলের তৃতীয় তলার ভেতরের কক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ উঠেছে। খাবার ও রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে সেখানে গোপনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার সুযোগ তৈরি করে দেওয়া হতো। এমনকি কক্ষের ভেতরে বালিশ ও আরামদায়ক পরিবেশের ব্যবস্থা রাখা হয়েছিল, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল। অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যকলাপ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে।অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর মিরপুরের শাহ আলী থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই স্থান থেকে কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের শাহ আলী থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অসামাজিক কার্যকলাপের সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ জরুরি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হয়।রাজধানীর আবাসিক এলাকাগুলোতে এ ধরনের গোপন অনৈতিক কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই সময়োপযোগী ব্যবস্থা গ্রহণই পারে সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *