
এ কে এম আজাদ
স্টাফ রিপোর্টার ( স্বাধীন কণ্ঠ)
কুমিল্লার চান্দিনা উপজেলার মহারং ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান মুন্সী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে উন্নয়ন ও জনসেবামূলক নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সোমবার (২ মার্চ) ইফতার শেষে চান্দিনা রাধুনি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মিজানুর রহমান মুন্সী জানান, তিনি আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহী। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, চাঁদাবাজি প্রতিরোধ, রাস্তা-ঘাট সংস্কার এবং প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট নির্মাণে কার্যকর ভূমিকা রাখবেন। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই তিনি কাজ করতে চান বলেও জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি শাহ-জালাল সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, দৈনিক কুমিল্লার আলো টাপ রিপোর্টার সহ-সভাপতি এ কে এম আজাদ, অর্থ সম্পাদক আবুল খায়ের ইমন, সহ-অর্থ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবণ, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আইন বিষয়ক সম্পাদক এমদাদুল হক রনি সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে সৎ ও সক্রিয় নেতৃত্ব অত্যন্ত জরুরি। সম্ভাব্য প্রার্থী হিসেবে মিজানুর রহমান মুন্সীর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়াকে সামনে রেখে এ ধরনের আলোচনা স্থানীয় গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

