জয় – পরাজয়ের এক বিরল মিলন মেলা    কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন”র। সঙ্গে  ঢাকার গুলশানের নিজ বাস ভবনে  সৌজন্য সাক্ষাৎ করেন।

জয় – পরাজয়ের এক বিরল মিলন মেলা

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সঙ্গে ঢাকার গুলশানের নিজ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী সময়ে দাউদকান্দি-মেঘনা এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে ধরা হয়। নেতৃবৃন্দ এ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি গুরুত্বসহকারে শোনেন এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ একমত হন।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *