
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত স্বর্ণ চুরি ও মাদক মামলায় পৃথক অভিযানে তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মোঃ রুবেল (২৬)। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৫০(০১)২৬ ইং অনুযায়ী স্বর্ণ চুরির অভিযোগ রয়েছে।একই ব্যক্তিকে জি আর পরোয়ানাভুক্ত আসামি হিসেবেও গ্রেফতার দেখানো হয়েছে।
অপরদিকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে রিপন (৩৬) নামে এক ব্যক্তিকে। তিনি মৃত আব্দুল ছাত্তার ও বকুলের ছেলে এবং মোছাঃ শিরিন বেগমের সন্তান। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর (আদর্শনগর, রসুলবাগ) এলাকায়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৯(০১)২৬ ইং মূলে মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়,আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিনজন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

