কুমিল্লায় বাসে ৫০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাসে ৫০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাসে ৫০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক দিদারুল আলম চৌধুরী এবং চালকের সহযোগী আমির হোসেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়ক দিয়ে অতিক্রম করা সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। পরে বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের আড়ালে মাদকের চালান পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *