
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত ।
ডেস্ক রিপোর্ট
আজ ১০.০৯.২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় মাননীয় পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনাব মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) এই প্যাথলজি ল্যাবের শুভ উদ্বোধন করেন।
কমিশনার মহোদয় এ সময় বলেন পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এ প্যাথলজি ল্যাব পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা ও কার্যকর অবদান রাখবে।
এ সময় তিনি প্যাথলজি ল্যাব, রেজিস্ট্রেশন কাউন্টার এবং মেডিকেল অফিসার কক্ষ ঘুরে দেখেন এবং ব্লাড টেস্ট করান ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ ।

