হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:
ডেস্ক রিপোর্ট
আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. হাইওয়ে পুলিশের আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম-এর সঞ্চালনায় জুলাই-আগস্ট ২০২৬ এবং আগস্ট ২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় *জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার* দিয়ে মহাসড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *