দাউদকান্দিতে বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলি সহ এক জন কে গ্রেফতার করেছে

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ গোপন সংবাদ এর মাধ্যমে, ওসি সাজেদুল ইসলাম এর নির্দেশনায় বিশেষ অভিযানের মাধ্যমে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি ম্যাগাজিন সহ মোঃ রাসেল নামের এক যুবক কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। তিনি দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ (ভিটিকান্দি) গ্রামের জজ মিয়ার ছেলে। ওসি সাজেদুল ইসলাম এর সাথে কথোপকথনের মাধ্যমে জানা যায় যে অস্ত্র ধারী রাসেলের বিরুদ্ধে বাংলাদেশের অস্ত্র আইনের ধারা মোতাবেক মামলা রুজু করা হবে বলে জানান।