৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা কুমিল্লার দাউদকান্দি পৌরসভার
oplus_0

৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা কুমিল্লার দাউদকান্দি পৌরসভার

৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা কুমিল্লার দাউদকান্দি পৌরসভার
স্বাধীন কণ্ঠ ( নিজস্ব প্রতিবেদক)
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌরসভার সভা কক্ষে বাজেট ঘোষণা করেন, দাউদকান্দি পৌরসভার, সৌন্দর্যের প্রতিক মানবিক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং উন্নয়ন আয় ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা। মোট আয় দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা ২৩ পয়সা। অন্যদিকে রাজস্ব ব্যয় ১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ২৩ কোটি ৫৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে রাজস্ব খাতে ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং উন্নয়ন খাতে ২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
বাজেট উপস্থাপন কালে রেদওয়ান ইসলাম বলেন যে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাস্তা নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন, সড়কবাতি স্থাপন এবং হাট-বাজার উন্নয়নের মতো জনদুর্ভোগ নিরসনমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নাগরিক সেবার মান, জলাবদ্ধতা, সড়ক অবকাঠামো এবং পরিচ্ছন্নতা নিয়ে যে জনঅসন্তোষ ছিল, এ বাজেট তার বাস্তবসম্মত সমাধানের একটি রূপরেখা উপস্থাপন করেছে। তবে ঘোষিত পরিকল্পনাগুলোর সফল বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণ এখন শুধু প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান উন্নয়ন ও জবাবদিহিমূলক প্রশাসন প্রত্যাশা করছে।
অনুষ্ঠান শেষে পৌর প্রশাসক স্থানীয় গণমাধ্যম ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নাগরিকদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, নাগরিক সেবা সহজ ও গতিশীল করতে পৌরসভার কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়েছে। ফলে এখন ওয়েবসাইটের মাধ্যমে সনদপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা দ্রুত গ্রহণ করা সম্ভব হচ্ছে।
এই সময় পৌর হিসাব রক্ষক, মো. শাহাদাত হোসেন, কার্যসহকারী আব্দুল আহাদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জেলা এবং উপজেলার প্রতিনিধি গণ সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *