বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আজিজিয়া মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
Oplus_131072

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ম্যাচে দুই দেশের সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতি। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্বকাপের আবহে আয়োজিত এ প্রীতি ম্যাচটি দাউদকান্দির ফুটবলপ্রেমীদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

@highlight

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *