খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক
Oplus_131072

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

খুলনার ফুলতলা উপজেলা থানা পুলিশ মঙ্গলবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ফুলতলার পয়গ্রাম হাফরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে ১৫৪ পিস ইয়াবাসহ মনিরা বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। তিনি ফুলতলা বাজারের সুতা পট্রি রোড়ের মেহনাজ-মিনহাজ ফ্যাসানের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান ওরফে খোড়া মিজানের স্ত্রী।
পুলিশ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় মিজানের স্ত্রী মাদক ব্যবসায়ী মনিরা বেগমকে জিজ্ঞাসাবাদ ও ঘর তল্লাশি করলে তার জিম্মায় থাকা ১৫৪ পিচ ইয়াবা বের করে দেয়।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ফুলতলা থানা অফিসার ইনচার্জ ওসি জনাব তৌহিদুল ইসলাম বলেন,
মাদক সেবনকারী এবং মাদক ব্যাবসায়ী দেশ ও সমাজের শত্রু তাদের কোনো প্রকার ছাড় দেও হবে না,
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *