৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

পারভেজ বাঙালী।
চট্টগ্রাম, প্রতিনিধি।

চট্টগ্রামের হাটহাজারীতে ঘর থেকে বের হতেই অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন— একই এলাকার মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০) এবং মো. শাহাদাত (২২)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালিয়া গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তায় বের হয় ওই শিক্ষার্থীবী। আগে থেকে সেখানে ওত পেতে ছিল একই এলাকার বাসিন্দা হাজী সোলায়মানের ছেলে রবিউল আলম। সুযোগ বুঝে নুরুল আলম ও শাহাদাতের সহযোগিতায় রবিউল ওই ছাত্রীকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর নিখোঁজ ছাত্রীর মা শামীমা আকতার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় হাটহাজারী মডেল থানা পুলিশ মামলাটি এজাহারভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান:

স্কুলছাত্রী নিখোঁজ বা অপহরণের ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *