শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি ডেস্ক রিপোর্ট, স্বাধীন কণ্ঠ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি ডেস্ক রিপোর্ট, স্বাধীন কণ্ঠ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি
ডেস্ক রিপোর্ট, স্বাধীন কণ্ঠ
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনায় ধারাবাহিক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
আগামী ৩০ মে সকাল ১০টা ৩০ মিনিটে মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদনগর এম. এ. জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এছাড়া ৩১ মে বিকাল ৩টায় দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রিফাত পার্ক প্রাঙ্গণে আরেকটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানগুলোতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানগুলো প্রাণবন্ত, সার্থক ও সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *