
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দাউদকান্দি পৌরসভায় জনসচেতনতা মূলক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়
স্বাধীন কণ্ঠ ( নিজস্ব প্রতিবেদক) জসিম মোল্লা।
আজ,২২- ০৪-২০২৬ ইং- বুধবার সকাল ১০ঘটিকার সময়ে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও পৌরসভার প্রশাসক এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক এ অভিযান কর্মসূচির পরিচালনা করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের, নির্বাহী অফিসার, নাছরীন আক্তার, পৌর প্রশাসক, মোঃ রেদওয়ান ইসলাম, দাউদকান্দি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এর সম্মানিত পরিচালক, মোঃ হাবিবুর রহমান ও আরো অনেকেই।
মশা নিধন স্প্রে করে এ কর্মসূচির উদ্বোধন করেন, দাউদকান্দি উপজেলা পরিষদের, নির্বাহী অফিসার, নাছরীন আক্তার।
পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন নির্বাহী, অফিসার, নাছরীন আক্তার

