রাঙামাটিতে পিআইবি কর্তৃক ১ দিন ব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
নুসরাত জাহান নিশু,,
রাজস্থলী সংবাদদাতা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) কর্তৃক ট্রেনিং অন জেন্ডার সেনিট্রাইজেশন বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি কর্ণফুলী মিলনায়তনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর /২৬) অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন জাতীয় প্রেসক্লাব ঢাকা সাধারণ সম্পাদক মোঃ আয়ুব ভুইয়া। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব ঢাকা প্রশিক্ষক নাজিয়া আফরিন মনামী, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি ফারজানা আক্তার।
এ সময় অনুষ্ঠানে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাব সিনিয়র, সহ সভাপতি, মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মোঃ ইলিয়াস হোসেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির, সাধারণ সম্পাদক, মোঃ কামাল উদ্দিন। সাংবাদিক, মোঃ ওমর ফারুক, সাংবাদিক, নুসরাত জাহান নিশু, সাংবাদিক, কবির হোসেন, সাংবাদিক, ঝুলুন দত্ত, সাংবাদিক, লোকমান হোসেন, সাংবাদিক, পিংকি সহ - জেলা, উপজেলার বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীগণ।
প্রশিক্ষণে জেলা ও বিভিন্ন উপজেলা হতে মোট -২৫ জন সংবাদ কর্মী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ গ্রহণকারীরা বলেন, পিআইবি'র এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা বিশেষ করে মফস্বলে বিভিন্ন মিডিয়ায় কাজ করছি তাদের জন্য এই ট্রেনিং অন জেন্ডার সেনিট্টাইজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তা ছাড়া সংবাদ কর্মী কে জ্ঞান অর্জন করতেই হবে। কারণ একজন সংবাদ কর্মী সমাজের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একজন সাংবাদিকের একটি নিউজের কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। একজন সাংবাদিক সমাজ এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তির মধ্যে তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি। সেহেতু সংবাদ পত্র এবং সাংবাদিকতা রাস্ট্রের ৪র্থ স্ত্যম্ভ বলে সংবিধানে স্বীকৃত বলে সকলে একমত পোষণ করেন।