বিএনপির সাবেক নেতার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ!
সোনাইমুড়ী থেকে বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে বিএনপির সাবেক নেতা ইমরান হোসেনের বসত বাড়িতে রাতের আধারে আওয়ামীলীগের দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের অভিযোগ। অগ্নিকান্ডের ঘটনায়
এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্রের অভিযোগ, গত ৩০ জুন ২০২৬ গভীর রাতে আওয়ামী লীগের একদল গুপ্ত ঘাতক কতৃক ইমরান হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এতে বসতঘরে থাকা আসবাপত্র সহ অগ্নি কান্ডে ব্যাপক ক্ষতি স্বাধন হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে কয়লা হয়ে যায়।
ইমরান হোসেন ও তার প্রতিবেশীদের দাবি, ঘটনার কয়েকদিন আগে কয়েকজন ব্যক্তি তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, হামলার সঙ্গে স্থানীয় রাজনীতিতে সক্রিয় কিছু ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি
ঘটনার পর এলাকায় নিরব আতঙ্ক ও ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় মানবাধিকারকর্মী সচেতন মহলের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দায়ীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে জনমনে আস্থা ফিরে আসবে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ মোর্শেদ আলমের কাছে জানতে চাইলে, তিনি বলেন অগ্নিকান্ডের বিষয়ে কেহ লিখিত অভিযোগ করে নাই । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।