বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চান্দিনায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
স্টাফ রিপোর্টার: (স্বাধীন কণ্ঠ)
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭, চান্দিনা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি এম. আর. ইমরান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ জালাল সাজু।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মাওলানা আবুল খায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সাবেক মেয়র মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া,
চান্দিনা পৌরসভা। ৩নং মাধাইয়া ইউনিয়ন যুবদলের সংগ্রামি সভাপতি কে. এম. জামাল হোসেন,চেয়ারম্যান
ফ্রেন্ডস মোটরস মাধাইয়া বাজার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপদেষ্টা হাজী নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর, চান্দিনা পৌরসভা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলমত নির্বিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপস্থিত অতিথিরা মুক্তভাবে গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিকতার গুণাবলি ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে গঠনমূলক মতামত প্রদান করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সিনিয়র রিপোর্টার মোঃ শফিকুল বাশারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা শেষে উপস্থিত জনতার জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ দেয়া ব্যবস্তা করা হয়