সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন-কে রাষ্ট্রপতি করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী'র কাছে
মতিন সৈকতের চিঠি
স্বাধীন কণ্ঠ (নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি
মতিন সৈকত ২৩ ফেব্রুয়ারী সোমবার রেজিস্ট্রি ডাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি পাঠান। সে চিঠিতে তিনি তারেক রহমান-কে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসায় দেশ গড়ার দায়িত্ব পাওয়ায় কৃষক এবং পরিবেশ কর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
নির্বাচনী ইশতেহারে অসংখ্য ভালো কাজের মধ্যে কৃষি, পরিবেশ, প্রকৃতি, জলবায়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ, খাল-নদী জলাধার রক্ষা, গাছের চারা রোপণের যে বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহন এবং সে পরিকল্পনা বাস্তবায়ন প্রচেষ্টাকে স্বাগত জানান।
মতিন সৈকত প্রধানমন্ত্রী-কে শব্দ দূষণ, বায়ু ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালনের যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
মতিন সৈকত কুমিল্লা থেকে তিনজন সেরা রাজনীতিবিদ-কে মন্ত্রী সবায় অন্তর্ভুক্ত করে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানান।
মতিন সৈকত বর্ষীয়ান রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় দেশবরেণ্য ব্যাক্তিত্ত, বিএনপির স্থায়ী কমিটির সন্মানিত সদস্য, সাবেক সফল মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন -কে রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানান।
মতিন সৈকত চল্লিশ বছর ধরে কৃষি পরিবেশ সামাজিক উন্নয়ন, বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ, খাল নদী জলাধার সংরক্ষণের কথাও উল্লেখ করেন।
দীর্ঘ তিরিশ বছর ধরে কালাডুমুর নদী পূনঃখননের জন্য প্রচেষ্টা চালানোর কথা বলেন। খিরাই নদী,মাইথারকান্দি খাল, টামটা-বিটমান খাল, সুন্দুলপুর খাল পূনঃখননের দাবি জানান।
প্লাবন ভূমিতে মৎস্য চাষে দাউদকান্দি মডেল এবং বিষমুক্ত ফসল নিরাপদ খাদ্য উপজেলা দাউদকান্দি মডেলে এর বিষয় অবগত করেন।
মতিন সৈকত প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিতে উল্লেখ করেন 'আপনি নির্বাচন উপলক্ষে দেশের অধিকাংশ অঞ্চল সফর করে দেখেছেন আমাদের জনগণ পরিবেশ সচেতনতার ক্ষেত্রে পিছিয়ে আছে। রাস্তাঘাট, শহর-নগর-হাট-বাজার, খাল-বিল-নদী-নালা, ময়লা,আবর্জনা, বর্জ্যের ভাগাড় বানিয়ে ফেলেছে। বিশেষ করে বহুজাতিক কোম্পানির উৎপাদিত পলিথিন প্লাস্টিকের অত্যাচারে যাচ্ছে তাই অবস্থা।
পরিবেশ দূষণেরন ফলে নগর নরক হওয়ার পথে।
আপনি আন্তর্জাতিক পরিসরে দীর্ঘ সময় অবস্থান করে বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা বাস্তবায় করতে পারবেন। আপনার হাত ধরে বাংলাদেশের পরিবেশের বৈপ্লবিক উন্নয়ন আসবে।
নাগরিক বর্জ্য থেকে নাগরিক সার বা সিটিজেন ফার্টিলাইজার রুপান্তরের উদ্যোগ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত সার কৃষি জমিতে হস্তান্তর করে জমির উর্বরতা বাড়ানোর পাশাপাশি নাগরিক সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিন। এতে পরিবেশ রক্ষার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হবে।
বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে আইন আছে। সচেতনতা নাই। বন্যপ্রাণী, পাখি প্রকৃতি রক্ষার ক্ষেত্রে আপনার বক্তব্য জনগণ উদ্বুদ্ধ হবে।
খাল-নদীর সীমানা চিহ্নিত করে বিলবোর্ড, সাইনবোর্ডে নদীর উৎস, উৎপত্তি, পতনমুখ, দৈর্ঘ্য, প্রস্থ্য, গভীরতা উল্লেখ করে জনসচেতনতা বাড়াতে আহবান জানান।
যেখানে নদী শুকিয়ে মরে গেছে। খাল ফেটে চৌচির হয়ে গেছে, খাল-নদী দখলে দূষণে মারাত্মক বিপর্যস্ত হয়েছে সেগুলো বাঁচাতে, সেচের পানি সরবরাহ করতে, প্রাকৃতিক মাছের অভয়াশ্রম এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য জরুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন।
আমার এলাকার নদী দাউদকান্দি উপজেলার কালাডুমুর এবং খিরাই মরে গেছে। লক্ষ লক্ষ মণ বোরোধান উৎপাদনে সেচের পানির উৎস নদীসহ অনান্য খাল নদী অগ্রাধিকারের ভিত্তিে পূনঃখননের জোর দাবি করেছেন।
নদী পথের নাব্যতা বজায় রাখতে জরুরি পদক্ষেপ নিতে আহবান জানান।
কুমিল্লার পুরাতন গোমতী নদী গোমতী ঝিল উদ্যোগের আবেদন করেন। পাহাড় কাটা বন্ধের ব্যাবস্থা নিতে নেওয়ার অবেদন জানন মতিন সৈকত প্রধানমন্ত্রী কাছে।