এ কে এম আজাদ
স্বাধীন কণ্ঠ
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহনপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল ও গ্রীন লাইফ হাসপাতাল-এ টানা ১১ দিন চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার বাদ আসর মহনপুর শাহী ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
আতিকুল আলম শাওন, সংসদ সদস্য (কুমিল্লা-৭, চান্দিনা), শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিনিধি দল প্রেরণ করেন।
এছাড়াও জানাজায় ডা. মেহেদী হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। মরহুম শামসুল হকের বড় সন্তান সৌদি আরব প্রবাসী গাজী ফয়েজ উল্লাহর
বাবার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। মরহুম শামসুল হকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সবার নিকট দোয়া চাওয়া হয়েছে।