দাউদকান্দি মডেল থানা পুলিশ হত্যা মামলার আসামি সহ পাঁচ জন কে গ্রেফতার করেছে
স্বাধীন কণ্ঠ অনলাইন নিউজ পোর্টাল
দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ০১ জন আসামী, সিআর সাজা প্রাপ্ত আসামী ০১ জন, সিআর পরোয়ানাভূক্ত আসামী ০৩ জনসহ সর্বমোট-০৫ জন আসামী গ্রেফতার।
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর দিক-নির্দেশনা ও নেতৃত্বে এসআই(নিঃ)/রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৭/০৮/২৬ তারিখ ০২.৩০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে নরসিংদী সদর এলাকা হইতে হত্যা মামলার আসামী মোঃ অন্তর খান(৩০), পিতা- মোঃ মনির হোসেন সওদাগর, মাতা- বীনা বেগম, সাং- উত্তর সতানন্দি, সওদগার বাড়ী, ৪নং ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভা, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ)/শ্যামল শর্মা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৭/০৮/২০২৬ তারিখ সকাল ১০.২০ ঘটিকার সময় এক বছরের সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী নজরুল ইসলাম ভূইয়া প্রোঃ মীম এন্টার প্রাইজ, পিতা- আব্দুল আজিজ ভূইয়া, সাং- সুন্দলপুর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে সুন্দলপুর এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ)/ প্রিয়ব্রত সঙ্গীয় ফোর্স সহ গৌরীপুর তদন্ত কেন্দ্র এলাকায় গৌরীপুর মোবাইল-১১ ডিউটি করাকালে ০৭/০৮/২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় সিআর পরোয়ানাভূক্ত আসামী জহির, পিতা- মৃত অহিদ মিয়া, সাং- পিপিয়াকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে পিপিয়াকান্দি এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ)/ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গৌরীপুর তদন্ত কেন্দ্র এলাকায় আমিরাবাদ-১১ ডিউটি করাকালে ০৭/০৮/২০২৬ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় সিআর পরোয়ানাভূক্ত আসামী ১। আঃ ছালাম, পিতা- মৃত আহাম্মদ আলী, সাং- নারিকেল তলা, পোঃ পিপিয়াকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা এবং ২। সহেদ আলী, পিতা- মৃত জুলু মিয়া,সাং- পিপিয়াকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাদ্বয়কে
পিপিয়াকান্দি এলাকা হইতে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
