কুমিল্লা, দাউদকান্দি  মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় জন কে গ্রেফতার করেছে

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০৬ বোতল বোটকা সহ ০২ জন আসামী, ডাকাতি মামলার ০২ জন আসামী, ধর্ষনের চেষ্টা মামলার ০১ জন আসামী এবং মাদক সেবন কারী ০১ জন সহ মোট-০৬ জন আসামী গ্রেফতার।

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর দিক-নির্দেশনা ও নেতৃত্বে এসআই(নিঃ)/আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি করাকালে ০৬/০৮/২৬ তারিখ ১০.৩০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজার অনুমান ১০০ গজ পশ্চিমে ঢাকা মুখী লেনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে ০৬ বোতল MAGIC MOMENT, GRAIN VODKA, সহ আসামী ১| মোঃ আশিকুর রহমান(৩১), পিতা- মৃত নিজাম উদ্দিন, মাতা- আমেনা বেগম, সাং- পূর্ব সানার পাড়, ওসমান গনি রোড, ওসমান গনির বাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, ০২| আব্দুল্লাহ আল মাসুদ(৩১), পিতা- মৃত ফখরুল ইসলাম, মাতা- রোকসানা বেগম, স্থায়ী সাং- মালেক মুন্সি বাজার, সুজন মোহুরীর বাড়ী, থানা- সন্দিপ, জেলা- চট্টগ্রাম, বর্তমান সাং- পূর্ব সানার পাড়, ওসমান গনি রোড, রফিকের বাড়ীর ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)/ আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানাএলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৫/০৮/২০২৬ তারিখ ০২.৩০ ঘটিকার সময় দাউদকান্দি পৌরসভা এলাকা হইতে ডাকাতি মামলার আসামী ১) মোঃ হাসান প্রঃ টুটুল(২৫), পিতা- আঃ সবুর মিয়া, মাতা- মরিয়ম বেগম, সাং- তুজারভাঙ্গা, পূর্বপাড়া, ৪নং ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভা, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা,২। মোঃ চিশতী প্রঃ আনন্দ(২০), পিতা- মোঃ আক্তার হোসেন, মাতা- শিল্পি বেগম, সাং- উত্তর নছরুদ্দি, ৮নং ওয়ার্ড, দাউদাকন্দি পৌরসভা, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)/মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গৌরীপুর ইউপির হাটচান্দিনা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৬/০৮/২০২৬ তারিখ সকাল ১১.২০ ঘটিকার সময় ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী আইনের সহিত জড়িত শিশু তাসিন মোল্লা(১৩), পিতা- মহিউদ্দিন মোল্লা, সাং- (দড়িকান্দি, সাখাওয়ার মাষ্টারের বাড়ী) ,থানা- তিতাস, জেলা -কুমিল্লা, বর্তমান: (হাট চান্দিনা, জনৈক মুর্শিদ হাজীর বিল্ডিং এর ভাড়াটিয়া)) , থানা- দাউদকান্দি, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)/কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স সহ মোবাইল -১১ ডিউটি করাকালে ০৬/০৮/২০২৬ তারিখ সকাল ০২.২০ ঘটিকার সময় পৌরসভা এলাকা হইতে মাদক সেবন কারী রমজান(২২), পিতা- মোঃ জামাল, সাং- দক্ষিন সতানন্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করেন।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।